ePaper

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন শফিকুল ইসলাম

 মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর প্রতিনিধি

গত   ফেব্রয়ারী ২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে ময়মনসিংহ রেঞ্জের দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট । তিনি ময়মনসিংহ  জেলার ধোবাউড়া থানার  অফিসার ইনচার্জ কর্মরত আছেন। তিনি ময়মনসিংহ রেঞ্জের দ্বিতীয় বারের মতো আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  নির্বাচিত হওয়ায় সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সত্যিই তিনি একজন সৎ আদর্শ সাদামাটা মানবিক মনের দক্ষ চৌকস পুলিশ অফিসার।তিনি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি অফিস কক্ষে মাসিক আইন শৃঙ্খলা ( ক্রাইম কনফারেন্সে) সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয় এর কাছ থেকে সম্মাননা  ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। এ সময় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট এর পক্ষ থেকে  আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া ও ময়মনসিংহ জেলার সুযোগ্য মানবিক ভূষিত  পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান,  এএসপিসহ সকল সিনিয়র অফিসারদের প্রতি। বিশেষ করে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার ধোবাউড়া থানার প্রিয় সহকর্মীদের প্রতি। তিনি সকলের প্রতি দোয়া কামনা ও শুভকামনা জানান। তিনি আরো বলেন, “এই সম্মান আমার একার নয় সহকর্মী ও সবার সহযোগিতার ফল। ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ( ফেব্রুয়ারী মাস/ ২০২৬ ইং) হিসেবে পুরস্কার প্রাপ্তিতে মাননীয় রেঞ্জ ডিআইজি স্যার, মাননীয় পুলিশ সুপার স্যার, এএসপি হালুয়াঘাট স্যারসহ আমার  সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *