ePaper

মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন বিএনপি  উদ্যোগে  ধানের শীষের বিশাল মিছিল

Exif_JPEG_420

মোঃ  সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি

 আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে ফরিদপুর  জেলার  মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আড়পাড়া  ইউনিয়ন  বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মধুখালী উপজেলা বিএনপি সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  মোঃ এহিয়া হোসাইন, মধুখালী উপজেলা গনশিক্ষা বিষয়ক সম্পাদক  ও আড়পাড়া ইউনিয়ন ধানের শীষের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা এবং উপজেলা বিএনপি নেতা মোঃ রিপন হোসেন মোল্যা  এর নেতৃত্বে রবিবার  (০৮ ফেব্রুয়ারি) বিকালে আড়পাড়া ইউনিয়ন বিএনপি আঞ্চলিক অফিস কার্যালয় পশ্চিম আড়পাড়া নির্বাচনী মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি মধ্য আড়পাড়া, কামারখালী বাজার , ঢাকা-খুলনা প্রধান সড়ক, গড়িয়াদহ গ্রাম ঘুরে পশ্চিম আড়পাড়া আঞ্চলিক অফিস কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে হাজারো নারী-পুরুষ অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকেরা শ্লোগানে বলেন,আমরা সবাই একজোট ধানের শীষে দেব ভোট। ফরিদপুর-১ আসনের  উন্নয়নে নাসিরকে দেব ভোট। মিছিলপূর্ব সমাবেশে মধুখালী উপজেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক  মোঃ নাজিরুল ইসলাম নান্নু এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন  মধুখালী  উপজেলা  বিএনপি  সাধারন  সম্পাদক  মোঃ আব্দুল আলীম মানিক বলেন,  ফরিদপুর-১  উন্নয়নের জন্য তিনি দেশনায়ক তারেক রহমানের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেছেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাসও পেয়েছেন। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে এসব দাবি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ আবারও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই প্রতীক কেবল বিএনপির নয়, বরং দল-মত নির্বিশেষে দেশের মানুষের আবেগ ও প্রত্যাশার প্রতীক। এ ছাড়া আরও বক্তব্য রাখেন বোয়ালমারি উপজেলা হিন্দু মহাজোটের নেতা  ও কাদিরদী ডিগ্রী কলেজের সাবেক সভাপতি সুবাস সাহা, মধুখালী উপজেলা বিএনপি গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও আড়পাড়া ইউনিয়ন বিএনপি ধানের শীষের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা , সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  ও আড়পাড়া ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ এহিয়া হোসাইন, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক  মোঃ শাহারিয়ার জুয়েল , মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, ফরিদপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামের ছেলে ইঞ্জিনিয়ার খন্দকার  সানি  প্রমুখ ।  তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনের দিনগুলোতে সর্বোচ্চ সহনশীলতা বজায় রেখে কোনো উসকানিতে পা না দেওয়ারও আহ্বান জানান তিনি। মিছিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আলী মুনসুর দাউদ, মধুখালী উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ মিরাজুল ইসলাাম মিল্টন খাঁন, যুগ্ন সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এস,এম. মুক্তার হোসেন, মধুখালী উপজেলা বিএনপি সহ-যুব বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম ফুরাদ, প্রচার সম্পাদক কাজী মামুন হোসেন,  মধুখালী উপজেলা বিএনপি  সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সায়েম হোসেন, সহ-প্রচার সম্পাদক পিযুষ  মিত্র, শিপন সরকার,  মধুখালী উপজেলা বিএনপি ???? মোঃ রিপন হোসেন মোল্যা, ২নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির যুগ্ন আহবায়ক ত্রিনাথ পাল, আড়পাড়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ দাউদ হোসেন মোল্যা, শ্রমি নেতা আনিসুর রহমান, আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান  আসাদ, আড়পাড়া ৫,৬,৭ নং ওয়ার্ড এর কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সামসুদ্দিন মোল্যা রবি,  আড়পাড়া ইউনিয়ন বিএনপি ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক  মোঃ সাইফুল ইসলাম, আড়পাড়া ইউনিয়ন নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির অর্থ সচিব মোঃ আরিফুল ইসলাম আরিফ, আড়পাড়া  ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক  সঞ্জিত কুমার সরকার, আড়পাড়া ইউনিয়ন বিএনপি ২নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মহিদুল ইসলাম মোল্যা, ২নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির আহবায়ক ও আড়পাড়া ইউনিয়ন বিএনপি যুবদলের সভাপতি প্রার্থী মোঃ মেজবা উদ্দিন, যুগ্ন আহবায়ক লুৎফর রহমান,  আড়পাড়া  ইউনিয়নের ইউপি সদস্য ৫নং ওয়ার্ডের ফরহাদ মন্ডল, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রউফ মোল্যা,কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজের সাধারন সম্পাদক সাজিত মৃধা শেখ জহির উদ্দিন, ৫নং ওয়ার্ডের যুগ্ন আহবায়ক মোঃ সুমন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন বিএনপি ৭নং ওয়ার্ডের সভাপতি ও যুগ্ন আহবায়ক মোঃ বিল্লাল হোসেন ও সাধারন সম্পাদক ও যুগ্ন আহবায়ক মোঃ মিলন শেখ , যুবদল নেতা  আশরাফুল ইসলাম   সহ মধুখালী উপজেলা  ও আড়পাড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *