ePaper

মধুখালীতে মহান স্বাধীনতা দিবস  ও  জাতীয়  দিবস উদযাপন

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী

ফরিদপুরের মধুখালীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠানে মধ্য দিয়ে শুরু হয়। পরে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের  সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে দিনের কর্মসুচি সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হয় । পরে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. এরফানুর রহমান, থানা ইনচার্জ ফকির মো. তাইজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী উপজেলা দূর্নীতি  প্রতিরোধ কমিটির সভাপতি  মোঃ আক্তার হোসেন মুন্সী, মধুখালী উপজেলা বিএনপি  সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, মধুখালী পৌর বিএনপি সভাপতি মোঃ হায়দার আলী মোল্যা, সাধারন সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস মধুখালী  উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলিমুজ্জামান সহ উপজেলা ও পৌর বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।  দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ এরফানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহাবুব ইলাহী, মধুখালী উপজেলা  প্রাণীসম্পদ কমকর্তা ডাঃ কে.এম তানজির নাঈম, মধুখালী থানা ইনচার্জ ফকির মো. তাইজুর রহমান, মধুখালী উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা  মোঃ খুরশীদ আলম ভুইয়া, মুক্তিযোদ্ধা  সংসদের   আহবায়ক কমিটির বীরমুক্তিযোদ্ধা আবুল বাসার, জিল্লুর রহমান সহ প্রমুখ। বিকেলে প্রীতি ফুটবল ও মহিলাদের বালিশ ছোড়া খেলা অনুষ্ঠিত হয়। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *