ePaper

মধুখালীতে দশম শ্রেনীর শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গাজীখালী মছলন্দপুর বিশ্বাসপাড়ার  রিফাত  বিশ্বাস (১৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রিফাত বিশ্বাস কামারখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী। সে উপজেলার কামারখালী ইউনিয়নের গাজীখালী মছলন্দপুর বিশ্বাসপাড়া রিপন বিশ্বাসের  ছেলে। শনিবার (২৮শে মার্চ ) সন্ধ্যা প্রায় ৭.৩০ মিনিটের সময় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে মা রত্না বেগম ছুটে লোক মারফত দরজা ভেঙ্গে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের নিকট নিলে ডাক্তার মৃত ঘোষনা করেন।   এলাকাবাসীর  ও পারিবারিক সূত্রে  জানা যায়  শনিবার  মাগরিব নামাজ বাদ মোবাইল নিয়ে ভাই-বোনের মধ্যে ঝগড়া হলে বোনের উপর অভিমান করে দক্ষিন পোতার  ঘরের জানালার সাখে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন । কামারখালী বাজারে  গ্রাম্য ডাক্তারের নিকট নিলে তিনি মৃত  ঘোষনা করেন।  পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে এবং স্থানীয়দের  সার্বিক সহযোগীতায় পুলিশ প্রশাসন  পরিবারের নিকট লাশ সোপার্দ করেন । এ্ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান মিয়া হাবিব, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহারিয়ার হোসেন জুয়েল সহ আরো স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *