ePaper

মধুখালীতে অতিরিক্ত দামে অকটেন বিক্রয় করায় ব্যবসায়ীকে জরিমানা

মোঃ সহিদুল ইসলাম,মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রয় করার অপরাধে একজন সাব-ডিলার খুচরা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেছে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এরফানুর রহমান। ৩০ মার্চ ২০২৬ সোমবার উপজেলার মেগচামী ইউনিয়নে অভিযান পরিচালনা করে ঝুমা ট্রেডার্স এর মালিক হেলাল আহমেদকে এই জরিমানা করা হয়।  এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এই ব্যবসাহী খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রয় করছে। এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে,ঘটনা সত্যতা পেলে ঝুমা ট্রেডার্স প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হেলাল আহমেদকে জিজ্ঞাসাবাদ করলে, হেলাল অতিরিক্ত দামে অকটেন বিক্রয় করার কথা স্বীকার করেন। সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত  পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে।এরফানুর রহমান  সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যেকোনো ব্যক্তি জ্বালানি তেল সংকট সৃষ্টি করতে চাইলে, অথবা মজুদ করে অতিরিক্ত দামে বিক্রয় করলে তাকে আইনের আওতায় সাজা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *