মোহাম্মদ আলী, ভোলা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ভোলা জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। জেলার মোট ১১২টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে ৬৮৮ জন পুলিশ সদস্য। নিরাপত্তা জোরদার করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ১৮টি চেকপোস্ট এবং গঠন করা হয়েছে ৪টি মোবাইল টিম। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং এবং সার্বক্ষণিক টহল কার্যক্রমও চালু থাকবে। ভোলা জেলা পুলিশ সুপার মো. শরীফুল হক বলেন, “পূজার সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি চালানো হবে। ভোলার প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।” পূজা উদযাপন কমিটির সভাপতি জানান, পূজার সব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দলগুলোসহ প্রশাসন পূজা উদযাপনে সহযোগিতা করছে। তিনি বলেন, “আমরা আশা করছি, প্রশাসনের এমন উদ্যোগের কারণে এ বছর শান্তি-শৃঙ্খলার মধ্যেই আমরা শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারব।” প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় জেলার হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করবেন বলে আশা করা হচ্ছে।
Related News
ফরিদপুরে এবারই প্রথম মিলছেনা ঐতিহ্যবাহী কাটাগড় মেলা নেপথ্যে বিএনপির কোন্দল
- Nabochatona Desk
- March 25, 2025
- 0
সবুজ দাস, ফরিদপুর ফরিদপুরের বোয়ালমারীতে সাড়ে তিনশ বছরের ঐতিহ্যবাহী ‘কাটাগড় দেওয়ান শাগির শাহ’ গ্রামীণ মেলাটি এ বছর অনুষ্ঠিত হচ্ছে না। জানা গেছে স্থানীয় দুই পক্ষের […]
শ্যামনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু-বাড়িঘর হারিয়ে বিপাকে ছিন্নমূল পরিবার
- Nabochatona Desk
- October 17, 2025
- 0
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরায় সড়ক উন্নয়নের লক্ষ্যে অনুযায়ী জেলার শ্যামনগর থেকে ভেটখালী বাজার পর্যন্ত সড়কের দুই পাশের গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে […]
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ
- Nabochatona Desk
- May 18, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আহতদের মধ্যে […]
