রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:গতকাল ২৫ ফেব্রুয়ারী’২০২৫ গভীর রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী রাহবার কোল্ড ষ্টোরেজ আলু সংরক্ষনের হিমাগারে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি কৃষক ও আলু ব্যবসায়ীদের আন্দোলনে তোপের মুখে ইউএনও ফজলে এলাহী হিমাগারটি সীলগালা করে রেখেছেন। মুখোশধারী ৮-১০ জনের চোরের দল কোল্ড ষ্টোরেজের পিছনের প্রাচীরে একটি লোহার মই ব্যবহার করে ভিতরে ঢুকে, যা সিসিটিভি ক্যামেরায় পাওয়া গেছে। দায়িত্বরত ম্যানেজার রুবেল ইসলাম ও সিনিয়র অপারেটর আব্দুর রাজ্জাক জানান চোরের দল আনুমানিক রাত পৌনে ২টার দিকে মেশিন রুমে ঢুকে প্রথমে ২ জুনিয়র অপারেটর ইমতিয়াজ ও আজাদ কে অস্ত্রের মুখে জিম্মি, তাদেরকে বেঁধে রেখে মারপিট জখম ও ২ ঘন্টা ব্যাপী চুরি সংঘটিত করে। ম্যানেজারের দেওয়া তথ্য মতে সংঘবদ্ধ চোরের দল প্রায় ১৭-১৮ লক্ষ টাকার ক্যাবল, ব্যটারীসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে বীর দর্পে পালিয়ে যায়। তিনি আরো জানান দুইজন নৈশ প্রহরী অমূল্য ও নজরুল সামনের দিকে অবস্থান করছিল এবং তারা কিছুই বুঝতে পারনি।আহত আজাদ ও ইমতিয়াজ কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ইতিমধ্যেই চুরির ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।
Related News
গাইবান্ধায় অজ্ঞানপার্টির কবলে এমপি প্রার্থী: ডিম খাইয়ে সর্বস্ব লুট
- Nabochatona Desk
- January 18, 2026
- 0
সিরাজুল ইসলাম শেখ গাইবান্ধা গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। ঢাকা থেকে এলাকায় ফেরার পথে বাসের ভেতর কৌশলে তাকে নেশাজাতীয় […]
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
- Nabochatona Desk
- May 20, 2025
- 0
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা মাগুরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একজন স্কুলছাত্রী ও এক ব্যবসায়ী। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে […]
ফেনী জেলা পুলিশ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- Nabochatona Desk
- February 17, 2025
- 0
সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারী ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ফেনী জেলা পুলিশ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক […]
