কোনাবাড়ী কাশিমপুর) প্রতিনিধি : ইউসুফ আহমেদ তুষারবিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন। বৃহস্পতিবার ১৫ই মে সকাল ১০টার দিকে তারা মুক্তি লাভ করেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এসময় কারা ফটকে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার ৪০ আসামির জামিন মঞ্জুর করেন আদালত। মুক্তি পাওয়াদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন এবং কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ১০ জন। রা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল সোমবার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পাওয়া ৪০ জনের মধ্যে বৃহস্পতিবার ১৫ই মে সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন পার্ট -২ থেকে ১০ জন ও হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১১ জন মুক্তি লাভ করেন। এছাড়া গত বুধবার এই ইউনিট থেকে আরও এক বিডিআর সদস্য জামিনে মুক্তি পান। র আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে এ ঘটনায় মোট ২১৮ জন জামিন পেলেন। সাবেক বিডিআর সদস্য ও তার স্বজনরা জামিনে মুক্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্টের জেল সুপার মোহাম্মদ আল মামুন বলেন, বন্দি ২৭ সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে আসার পর কাগজ পত্র যাচাই বাছাই করে বৃহস্পতিবার ১৫ই মে সকালে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
Related News
বাউবি’তে সাবেক দুই উপাচার্যের স্মরণসভায় অনুষ্ঠিত
- Nabochatona Desk
- September 26, 2025
- 0
সাইফুল্লাহ, গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ভেসে উঠেছিল স্মৃতির দীপ্তিময় আলোয়; যেন দুই আলোকপুরুষের অনন্ত উপস্থিতি নিভে না যাওয়া প্রদীপের মতো চারপাশে ছড়িয়ে দিচ্ছিল শ্রদ্ধা, […]
বাউবিতে স্টেকহোল্ডারদের পরামর্শ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- Nabochatona Desk
- May 6, 2025
- 0
সাইফুল্লাহ গাজীপুর কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া/ কমনওয়েলথ অব লার্নিং, কানাডা এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর যৌথ উদ্যোগে “বাংলাদেশে মিশ্র টেকনিক্যাল এবং পেশাগত শিক্ষা […]
কাশিমপুরে রহস্যজনক মৃত্যু লাশ উদ্ধার পুলিশের
- Nabochatona Desk
- August 18, 2025
- 0
ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর গাজীপুরের কাশিমপুরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেওয়া আফাজ উদ্দিন নামের এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। […]
