ePaper

বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাপূজা ও বারুণী স্নান, পুণ্যার্থীদের ঢল

মো:- শফিকুর রহমান-বান্দরবান

 বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতনী সম্প্রদায়ের গঙ্গা পূজা ও বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে।  ১৭মার্চ (মঙ্গলবার) ভোর থেকে বান্দরবানের আর্শীবাদ সংঘের আয়োজনে জেলা সদরের সাঙ্গু নদীর তীরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গঙ্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় গঙ্গা পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভজন র্কীতন, মহাপ্রসাদ আস্বাদন,গঙ্গা গৌর আরতি, হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানা ধর্মীয় আচার অনুষ্টানের আয়োজন করা হয়। সনাতনী সম্প্রদায়ের শতশত পূর্ণার্থীরা সাঙ্গু নদীতে গঙ্গা মায়ের চরনে ভক্তি নিবেদন করে পাপ মুক্তির আশায় নদীর স্বচ্ছ পানিতে নেমে বারুনী স্মানে অংশ নেয়।

জেলা ও উপজেলার বিভিন্ন দুর্গম এলাকার শতশত সনাতন ধর্মালম্বী নর-নারী নদীতে গঙ্গা স্মানের পাশাপাশি গঙ্গা মায়ের জন্য পূজা নিবেদন করে এবং আগামী দিনের সু:খ শান্তি প্রত্যাশা করে। নানা ধর্মীয় আয়োজন শেষে ১৮মার্চ (বুধবার) সকাল ৮টায় পুষ্পাঞ্জলী প্রদান শেষে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *