ePaper

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাহেদ  চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলার উদ্যোগে ১৩ রমজান, ৩ মার্চ কিং অব কমিউনিটি সেন্টার-এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা ক্বারী আবু বকর ছিদ্দীকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর শাইখুল হাদীস আল্লামা আফজালুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দীন, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাকীম আমীর হোসাইন, খেলাফত যুব মজলিস ফেনী জেলা সভাপতি শাহ মুহাম্মাদ জুনায়েদ এবং খেলাফত ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি ইসহাক ভূঁইয়া প্রমুখ।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর মুফতী আব্দুল হান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুর রহমান ফরহাদ, খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলার প্রচার সম্পাদক মাওলানা ওসমান গনী এবং সাহিত্য ফোরাম ফেনী জেলা সভাপতি কাজী সিকান্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য ও তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে সম্মিলিত ইফতারের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *