সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
৪ ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার অধীনস্থ সীমান্তবর্তী পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলিসহ ০২ টি খালি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিধি মোতাবেক পরবর্তী আইনী কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। নির্বাচন চলাকালীন দুষ্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়াও সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ, বিজিবিএম, জি+ উক্ত তথ্য নিশ্চিত করেন।
