ePaper

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্যসহ এসএ পরিবহনের ২ কর্মকর্তা আটক


​সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি​ফেনীর মহিপালে এসএ পরিবহন কাউন্টারে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জব্দকৃত মালামালের মোট বাজার মূল্য প্রায় ১ কোটি ৪ লক্ষ ৫৫ হাজার ৪০০ টাকা।​
০৪ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় অবস্থিত এসএ পরিবহন কাউন্টারে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। তল্লাশিকালে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেশওয়াশ এবং বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়।এই ঘটনায় এসএ পরিবহনের ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭) এবং সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। আটক আতিকুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং ফারুক হোসেন নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা। একই দিনে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ২ লক্ষ ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের মাদক ও বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়।ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ (বিজিবিএম, জি+) জানিয়েছেন, আটককৃত ব্যক্তি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় সোপর্দ করা হয়েছে।
​বিজিবি জানায়, বর্তমানে নির্বাচনকালীন দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের স্বার্থে চোরাচালান বিরোধী এ ধরণের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *