ePaper

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীতে যথাযোগ্য মর্যাদায় ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসন ফেনীর আয়োজনে বর্ণাঢ্য র?্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র?্যালি বের করা হয়। র?্যালিটি শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র গ্র্যান্ড ট্রাংক রোড প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সদস্য এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।র?্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, ফেনীর সিভিল সার্জন  ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম,ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা। সভায় বক্তারা ডেঙ্গু মহামারি রোধে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত লার্ভিসাইড প্রয়োগ এবং ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু প্রতিরোধ টিম গঠন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।জেলা প্রশাসক মনিরা হক তার বক্তব্যে বলেন, কেবল সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই পারে ডেঙ্গুমুক্ত জেলা নিশ্চিত করতে।আলোচনা সভা শেষে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর অংশ হিসেবে ফেনী পৌরসভার ব্যবস্থাপনায় দমদমা খাল এবং ফেনী সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ডাকাতিয়া খাল পরিষ্কারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রতিরোধ কার্যক্রমের সূচনা করা হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা অভিযানের তদারকি করেন এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *