সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনী সদর- ০২ আসনে ১১ দলীয় জোটের ঐক্য ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ এর ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী ডিজিটাল প্রচারণার ‘ক্যারাভ্যান’ উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের খাজুরিয়াতে মঞ্জুর প্রধান নির্বাচনী অফিসের সামনে ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়। এতে প্রচারণায় নতুন মাত্রা পাবে বলে আশা করছেন মজিবুর রহমান মঞ্জু। মজিবুর রহমান মঞ্জু বলেন,নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য কিছু কুচক্রী নানা ষড়যন্ত্র করছে। প্রশাসনকে এসব ব্যাপারে শক্ত অবস্থান নেয়ার আহবান জানান তিনি। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল মালেক,সদস্য সচিব আ.ন.ম আব্দুর রহিম, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, মনসুর আব্দুল্লাহ, জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত,সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক ও ছাত্র শিবির শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
