ফুলগাজী,ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, উপজেলা প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এস. এম. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা জামাতের নায়েবে আমির আবুল হোসেন মিয়াজি উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিন সদর ইউনিয়ন জামায়তের আমির আবুল কালাম শামীম,ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইউসুপ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরাও শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বিকেলে একই মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে গণ্যমান্য ব্যক্তিদের একাদশ ও উপজেলা প্রশাসনের একাদশ অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায়উপজেলা প্রশাসন ও উপজেলা গণ্যমান্য একাদশ ২-১ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। সার্বিক আয়োজনে দিনব্যাপী ফুলগাজী উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
