ePaper

ফুলগাজীতে পেট্রোল পাম্পে অভিযান, ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

ফুলগাজী,ফেনী প্রতিনিধি

সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জ্বালানি তেলের সঠিক বণ্টন তদারকিতে ফেনীর ফুলগাজী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মেসার্স আলম ট্রেডার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, দেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রেক্ষাপটে পাম্পগুলোতে নির্ধারিত পরিমাণ তেল বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের রেজিস্ট্রেশন যাচাই করা হয়। অভিযান চলাকালে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৮ জন চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা । তিনি জানান, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল চালককে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *