ePaper

ফুলগাজীতে ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনুর পক্ষে প্রচারণা ও গণসংযোগ

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনুর পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন ফুলগাজী উপজেলা নির্বাচন সমন্বয়কারী মির্জা মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, আখতারুজ্জামান আজিম, জিএমহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেন, ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া বিএনপি নেতা মাহমুদুল হক মুন্না, জামাল উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিন জিএমহাট ইউনিয়নের বকশিবাজার, জিএমহাট বাজার, লক্ষ্মীপুর বৈশাখপুর, ঘাটঘর, আমজাদ ইউনিয়নের ইসলামিয়া বাজারসহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালানো হয়। এ সময় মির্জা মাসুদুর রহমান বলেন, “ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনুকে বিজয়ী করতে ফুলগাজী উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় একযোগে প্রচারণা চালানো হচ্ছে।” পরে বিকেলে জিএমহাট ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জিএমহাট এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *