মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন ফরিদপুর ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকাল তিন ঘটিকার সময় উপজেলার দিঘলিয়া নিরিবিলি পিকনিক কর্নার মাঠ প্রাঙ্গনে এই সভার আয়োাজন করা হয়। এতে শত শত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তি ধানের শীষ মার্কায় বিএনপিকে ভোট দেবার আহবান জানান। মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে,খন্দকার নাসিরুল ইসলামকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে। বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলমের সভাপতিত্বে, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লাল কমিশনার , জেলা সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র সাহা, মধুখালী উপজেলা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু নাথ বসু, বীর মুক্তিযোদ্ধা রওশন -উল- ইসলাম গরিব মোহাম্মাদ , বীর মুক্তিযোদ্ধা শফিকুল হক মিয়া, সাংগঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আলী হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লা, বীরমুক্তিযোদ্ধা টুকু আবদুস সালাম, বীরমুক্তিযোদ্ধা আখতার হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মতিউল ইসলাম মুরাদ, বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ ছালাম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার, বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বা সহ অন্যান্যরা। সে সময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্য রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।
ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন
