মধুখালী প্রতিনিধিঃ
আজ ১২ই ফেব্রুয়ারী-২৬ ইং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে নির্বাচনী ভোটের দিনে উজ্জ্বল সম্ভাবনা ও প্রচারণায় এগিয়ে ধানের শীষ। ফরিদপুর-১ (মধুখালী, আলফাডাঙ্গা ও বোয়ালমারী ) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ প্রতিদ্বন্ধি প্রার্থীরা হচ্ছেন- বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর-১ আসনে – বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মৃন্ময় কান্তি দাস, জাতীয় পার্টির প্রার্থী এ্যাডঃ সুলতান আহমেদ খান , জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার আহ্বায়ক মো. হাসিবুর রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন- মো. আবুল বাশার খাঁন , ডাঃ গোলাম ককির মিয়া । ৩টি উপজেলায় এ আসনে মোট ভোটার সংখ্যা ৫,১০,৫৪০ এর মধ্যে পুরুষ ভোটার ২,৫৯,৩৩৫ নারী ভোটার ২,৫১,২০৪ হিজড়া ভোটার ১জন । সরজমিনে দেখা যায়, সাংগঠনিক ভাবে ওয়ার্ড পর্যায় এবং ভোট কেন্দ্র ভিত্তিক প্রচার-প্রচারণায় বিএনপি’র প্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম নাসির ধানের শীষ অন্যান্য প্রতিদ্বন্ধি প্রার্থীদের চেয়ে অনেকগুণে এগিয়ে আছে। সচেতন মহলসহ ভোটারদের ধারণা ভোট প্রদান, ভোটগ্রহণ ও ভোট গণনায় কোন ধরনের কারচুপি না হলে ফরিদপুর-১ আসনে বিএনপি’র ধানের শীষের বিজয় হবে।
