ePaper

ফরিদপুরে বিশাল জনসভায় বৃহত্তর ফরিদপুরের বিএনপি সমর্থিত ১৫ এমপি প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দেন তারেক রহমান

ব্যুরো চিফ,ফরিদপুরঃ

ফরিদপুরে বিশাল জনসভায় বৃহত্তর ফরিদপুরের বিএনপি সমর্থিত ১৫ এমপি প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দেন তারেক রহমান এবং তিনি বলেন ১২ তারিখ পর্যন্ত এদেরকে আপনারা দেখে রাখেন, বিএনপি বিজয়ী হলে ১৩ তারিখ থেকে এরা আপনাদের রাতদিন ২৪ ঘন্টা দেখে রাখবেন।

বুধবার(০৪ ফেব্রুয়ারী) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, শহর ক্যাম্পাসে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ২:৩০ মিনিট তারেক রহমান হেলিকপ্টার যোগে বরিশাল থেকে সমাবেশ স্থলের পাশে ফরিদপুর জেলা স্টেডিয়ামে নামেন এবং সেখান থেকে সমাবেশ স্থলের মঞ্চে গিয়ে উপস্থিত হন। বিএনপির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা ও বিএনপি সমর্থিত কয়েকজন এমপি প্রার্থীর সংক্ষিপ্ত বক্তবের পরেই প্রধান অতিথি হিসাবে তারেক রহমান প্রায় ২৫ মিনিট বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যের শুরুতেই বিএনপির ফরিদপুর বিভাগীয় অঞ্চল ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী,শরীয়তপুর ও গোপালগঞ্জ থেকে আগত নেতাকর্মী, সমর্থকদের সালাম প্রদান করেন। তারপর বৃহত্তর ফরিদপুরের বিএনপি সমর্থিত ১৫ জন এমপি প্রার্থীর হতে ধানের শীষ তুলে দেন এবং বলেন ১২ তারিখ পর্যন্ত এদেরকে আপনারা দেখে রাখেন,বিএনপি নির্বাচিত হলে,১৩ তারিখ থেকে এঁরা দিনরাত ২৪ ঘন্টা আপনাদের দেখে রাখবে,আর এদের পিছনে থাকবো আমি। তারপর স্থানীয় নেতাদের কমন দাবী ফরিদপুর বিভাগ ও ফরিদপুর সিটি কর্পোরেশন বিএনপি ক্ষমতায় এলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। স্থানীয় নদী ভাঙন সমস্যার টেকসই সমাধান এবং এই অঞ্চলের পাট শিল্প ও ভুট্টা নিয়ে তার দলের পরিকল্পনা ব্যক্ত করেন। প্রতিটি খেটে খাওয়া অসচ্ছল পরিবারের জন্য একটা করে ফ্যামিলি কার্ড করে তাদেরকে সাবলম্বী করার পরিকল্পনার কথা জানান তিনি। তাছাড়া পতিত আওয়ামীলীগ সরকারের ও জামাতের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতার কঠোর সমালোচনা করেন তিনি।এরপর বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা হবে। তিনি বিএনপি ক্ষমতায় এলে তাদের দলের নানা কর্মপরিকল্পনা নিয়েও বক্তব্যে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *