ePaper

পায়রা সমুদ্র বন্দর ও কুয়াকাটার ভবিষ্যৎ উন্নয়নে বিএনপির বিকল্প নেই” — এবিএম মোশাররফ হোসেন

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সৌমিত্র সুমন,পায়রা বন্দর (পটুয়াখালী)প্রতিনিধি :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “পায়রা সমুদ্র বন্দর ও কুয়াকাটার আগামি দিনের উন্নয়নে বিএনপির কোনো বিকল্প নেই।”তিনি বলেন, “একটি দল ইসলাম ও বেহেশতের কথা বলে সহজ-সরল ধর্মভীরু মানুষের কাছে গিয়ে নানা কৌশলে ভোট চাইছে। এদের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।” শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে কলাপাড়া পৌরশহরের মিনি মার্কেটে পৌর বিএনপির ২ নং ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন, “দেশের সার্বিক উন্নয়ন তথা পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন। কারণ এই জনপদের উন্নয়ন অগ্রযাত্রা বিএনপিই শুরু করেছিল।”উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিকুল হক পনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার প্রমুখ। ভোটারদের উদ্দেশ্যে মোশাররফ হোসেন বলেন, “কে কোন দল করেন তা বড় বিষয় নয়। কুয়াকাটা পর্যটন কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দরের উন্নয়নের স্বার্থে এবার ধানের শীষে ভোট দিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *