ePaper

পাবনার গণমানুষের নেতা শিমুল বিশ্বাস: ত্যাগ ও আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত রেখেছেন তিনি

শারিফা আলম শিমু, পাবনা:

পাবনার মাটি ও মানুষের নেতা, জননন্দিত ব্যক্তিত্ব এবং পাবনা-৫ আসনে বিএনপি থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। যার রাজনৈতিক জীবনের পরতে পরতে মিশে আছে লড়াই, সংগ্রাম আর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গল্প। স্কুল জীবন থেকে বাম রাজনীতির আদর্শে বেড়ে ওঠা এই নেতা ২০০১ সালে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদানের পর থেকেই নিজের কর্মদক্ষতা ও অমায়িক ব্যবহারের মাধ্যমে দলীয় প্রধানের আস্থার প্রতীকে পরিণত হন।

?বিএনপি সরকার আমলে শিমুল বিশ্বাসকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (ইওডঞঈ) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তৎকালীন সময়ে এটি ছিল একটি লোকসানি ও প্রায় দেউলিয়া প্রতিষ্ঠান। কিন্তু শিমুল বিশ্বাসের তীক্ষ্ণ বুদ্ধি ও প্রশাসনিক দক্ষতায় অতি অল্প সময়ে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখে, যা আজও দেশের প্রশাসনিক মহলে একটি বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। তাঁর এই সাফল্যে মুগ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। ২০০৯ সালের পর থেকে বিএনপি যখন কঠিন সময় পার করছিল, তখন শিমুল বিশ্বাস প্রমাণ করেছেন তাঁর আনুগত্যের গভীরতা। বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ, একের পর এক মিথ্যা মামলা, জেল-জুলুম এবং অসুস্থ অবস্থায় আদালতে হাজিরার দিনগুলোতে তিনি ছায়ার মতো নেত্রীর পাশে ছিলেন। শত প্রতিকূলতা আর শত শত মামলার পাহাড় মাথায় নিয়েও তিনি আদর্শচ্যুত হননি। খালেদা জিয়ার শেষ সময় পর্যন্ত তিনি সন্তানের মতো আগলে রেখেছেন তাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিমুল বিশ্বাস কেবল একজন সহকর্মী নন, বরং জিয়া পরিবারের একজন বিশ্বস্ত অভিভাবক ও ছায়াসঙ্গী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।পাবনার সাধারণ মানুষের কাছে তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং একজন ‘দানশীল হিসেবে পরিচিত ‘। পাবনায় শত শত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে তাঁর অবদান অনস্বীকার্য। কর্মহীন মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং দরিদ্রদের মাঝে শত শত রিকশা-ভ্যান বিতরণ করে তিনি পাবনার মানুষের মুখে হাসি ফুটিয়েছেন।

?দীর্ঘ ২৬ বছরের রাজনৈতিক ত্যাগ এবং দলের প্রতি অকুতোভয় আনুগত্যের পরও পাবনাবাসীর মনে আজ একটি বড় প্রশ্ন—সঠিক মূল্যায়ন কি পাচ্ছেন এই ত্যাগী নেতা? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শিমুল বিশ্বাসের মতো কর্মঠ ও বিশ্বস্ত মানুষের বড় অভাব। পাবনার আপামর জনসাধারণের দাবি, দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যেন শিমুল বিশ্বাসকে জাতীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন। তাদের বিশ্বাস, সঠিক সুযোগ পেলে তিনি কেবল পাবনা নয়, সমগ্র দেশের উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবেন। বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর আজ তিনি রাজনৈতিকভাবে কিছুটা নিঃসঙ্গ অনুভব করলেও পাবনার লাখো মানুষের দোয়া ও সমর্থন তাঁর মূল শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *