ePaper

নোয়াখালীর  গৃহবধুকে ধ/র্ষণের অভিযোগে  গ্রে’ফ’তার যুবক

মাকসুদ আলম চাটখীল-সোনাইমুড়ী  নোয়াখালী প্রতিনিধি

চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামের মফিজ মিয়ার নতুন বাড়ির ফারুক হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (১৯) কে ধ’র্ষণের অভিযোগে পাশ্ববর্তী পূর্ব সোশালিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এমরান হোসেন আকিব (২৬) কে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। গতকাল  বিকেলে অভিযান চালিয়ে আকিবের বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ব্যাপারে ধ’র্ষণের শিকার জেসমিন আক্তার বাদী হয়ে  বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ফারুক হোসেন এর স্ত্রী জেসমিন আক্তার তার অসুস্থ শাশুড়ী কে নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী ফারুক হোসেন কুমিল্লায় চাকুরী করেন। তার স্বামীর অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে এমরান হোসেন আকিব ঘরে এসে তাকে কুপ্রস্তাব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গৃহবধূ  জানান, গত বুধবার (২৫ মার্চ) রাত প্রায় সাড়ে ১১টার সময় আমি রান্নাঘরের মাটির চুলা ঢেকে রাখার জন্য ঘর থেকে বের হই। এই সময় বাহিরে ওৎ পেতে থাকা আকিব  ভাবি বলে আমাকে ডাক দিলে আমি ভয়ে ঘরের ভিতর চলে আসলে আকিব আমার  পিছনে এসে ঘরে ঢুকে  এসে আমাকে ঝাপটে ধরে গামছা দিয়ে আমার মুখ বেধে কোলে করে বাড়ির পাশে  নিয়ে যায়। সেখানে নিয়ে আমার হাত  বেধে আমাকে ধর্ষণ করে।  আকিব আমার মুখে চেতনানাশক স্প্রে করলে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমি বিষয়টি আমার শাশুড়ী, ননদিকে ও আমার স্বামীকে জানাই। এরপর চাটখিল থানায় অভিযোগ দায়ের করি। এই ব্যাপারে চাটখিল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মুসলিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, জেসমিন কে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আকিব কে আজ (২৮ মার্চ) শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *