ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমানের সভাপতিত্বে এ সময় এসিল্যান্ড শাহাদাত হোসেন, থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, জামায়াত নেতা নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুহনী প্রেসক্লাবের আহবায়ক ইয়াকুব নবী ইমন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযুদ্ধ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।
