ePaper

নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়াররম্যান ও সংসদ বরকত উল্লাহ বুলু‘বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের  দাম কমতে শুরু করেছে’

ইয়াকুব নবী ইমন,নোয়াখালী

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান  সাবেক মন্ত্রী   ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য  বরকত উল্লাহ বুলু।সোমবার (২৩ ফেব্রুয়ারী) রাতে বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতার ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।   এসময় নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বরকত উল্যাহ বুলু বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে ইতিমধ্যে নিত্যপ্রয়োজনীয়  দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে। আপনারা এলপিজি গ্যাস ২২০০/২৩০০ টাকা হয়ে গিয়েছিলো সেখান থেকে ১২৮০ টাকার মধ্যে চলে এসেছে। আস্তে আস্তে সকল পন্যের দাম নিয়ন্ত্রণের মিলধ্যে চলে আসবে। কারণ রাষ্ট্র পরিচালনার যে বিএনপির অতীত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন।তিনি আরও বলেন, আমি পুরো বেগমগঞ্জে ৩২ লাখ টাকার ইফতার সামগ্রী ৫ হাজার প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করবো। পরবর্তীতে ঈদ সামগ্রী বিতরণ করবো।আমি আমাদের বেগমগঞ্জের যারা বিত্তবান আছেন তাদের আহ্বান করবো মাহে রমজান মাসে তারা যেনো প্রান্তিক লোকজনের পাশে দাঁড়ায়। তারা যেনো সুন্দর ভাবে ইফতার করতে পারে। আমরা বিএনপি প্রান্তিক মানুষের পাশে আছি। এর বাহিরে বিত্তবানরা এগিয়ে আসলে আসলে আমরা খুশী হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *