ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একাডেমি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ। একাডেমির সিইও মোহাম্মদ আবদুস সাত্তার বিএসসি সভাপতিত্বে এতে সিনিয়র শিক্ষক মো: সৌরভ ও প্রকাশ চন্দ্র দাস, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
