ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালীর চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক সোহেলের নেতৃত্বে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্যাহ বুলুর পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। চৌমুহনীর পূর্ব বাজার কাচারী বাড়ি জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি নেতা জাফর আহমেদ, এজিএস হানিফ, রাহি আল মনসুর, কৃষক দল নেতা আবদুর রহিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
