ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী) আংশিক আসনের শাপলা কলি প্রতীকের ১১ দলীয় জোটের এনসিপির সংসদ সদস্য প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া গণসংযোগ করেছেন। তিনি সোনাইমুড়ী উপজেলার বারগাঁও এবং সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় কর্মী সমর্থকরা তার সাথে ছিলেন। গণসংযোগকালে সুলতান মুহাম্মদ জাকারিয়া প্রতিপক্ষের বিরুদ্ধে কর্মী সমর্থকদের হয়রানি ও কেন্দ্র দখলের হুমকির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সর্ট;- সুলতান মুহাম্মদ জাকারিয়া, ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী, নোয়াখালী-২।
