ePaper

নীলফামারীতে স্মরণকালে সর্ববৃহৎ জামায়াতের মহিলা মিছিল

হামিদুল্লাহ সরকার নীলফামারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীতে স্মরণকালের সর্ববৃহৎ জামায়াতের নির্বাচনী মহিলা মিছিল অনুষ্টিত হয়েছে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ মহিলা মিছিলের অগ্রভাগে ছিল নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।আজ রবিবার  (৮ জানুয়ারি) সকাল ১১টায় নীলফামারী বড় বাজার থেকে নির্বাচনী মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। সকাল ৯টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী ও সমর্থকরা রিক্সা-ভ্যান,অটো ও পায়ে হেঁটে জড়ো হতে থাকে নীলফামারী বড় বাজারে। এক ঘন্টার মধ্যে বড় বাজার,ফায়ার সার্ভিস মোড়,কিচেন মার্কেট সহ আশপাশের পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয় । এরপর মিছিল শুরু হলে গোটা নীলফামারী শহর মিছিলের শহরে পরিণত হয়। শহরের পুরাতন স্টেশন এলাকার বৃদ্ধ মকবুল হোসেন জানান মহিলাদের এতো বড় মিছিল নীলফামারীর মানুষ এর আগে কখনও  দেখেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *