ePaper

নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পূর্ন করতে নওগাঁয় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন

 মোয়াজ্জেম হোসেন, নওগাঁ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পূর্ন করতে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর শাখা। দুপুরে শহরের দয়ালের মোড়ে জামায়াতে ইসলামী নওগাঁ পৌর শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন- জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন। মহিউদ্দিন বলেন- জামায়াতের জনপ্রিয়তা দেখে আমাদের কর্মী-সমর্থকদের বিএনপিরা বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। নির্বাচনের শুরু থেকে আমাদের কাজকে ব্যহত করা হচ্ছে। তারা সবসময় ওঁত পেতে থাকে আমাদের কর্মীরা প্রচারণায় গেলে হামলা করবে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার গোপাই গ্রামে জামায়াতের নির্বাচনী প্রচারণার সময় বারিক (২৮) নামে এক যুবক বাঁধা দেয়। এসময় পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তিনি আরো বলেন- এবারে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু একটি গোষ্ঠী বিভিন্ন ভাবে এ নির্বাচনকে ভুন্ডল এবং বাঁধাগ্রস্থ করার চেষ্টা করছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোন কাজ করছি না এবং করবো না। এছাড়া কোন ধরণের কারচুপি হয়, কেন্দ্রে ভোটাররা যেতে পারছে না বা কোন ধরনের অসুবিধা হয় এমন কাজের সাথে আমাদের কেউ যুক্ত নাই।তবে একটি গোষ্ঠী মাঠে কালো টাকার ছড়াছড়ি করছে এবং ভোট কিনবে বলে প্রচারণা করছে। তবে আশা করছি প্রশাসন বিষয়টি দেখবেন। জেলার ৬টি আসন জামায়াতের অনুকুলে এসেছে। আশা করছি ভোটারার স্বতস্ফুর্ত ভাবে ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাল্লাহ। এসময় সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম সহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে ১১ দলীয় নির্বাচনী ঐক্য পরিচালনা কমিটি জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিনকে আহ্বায়ক ও এনসিপি জেলার যুগ্ম সদস্য সচিব তৌফিকুল ইসলাম তুপকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট তালিকা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *