ePaper

নবীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া নবীনের প্রতিনিধি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অগ্নিকান্ড বিষয়ক মহরা,র?্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।  ১০ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশে মানুষের সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবিলায় সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণও সমানভাবে প্রয়োজন। অনুষ্ঠানে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা দুর্যোগের সময় করণীয় এবং নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনা দেন। আলোচনা শেষে উপস্থিত সবাইকে দুর্যোগ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *