মির্জা মাহামুদ হোসেন রন্টু
নড়াইল প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ৯৪ ( ২) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ( কলস মার্কা) মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১লা ফেব্রুয়ারী রবিবার বিকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া ডিগ্রী কলেজ মাঠে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাইজপাড়া ইউনিয়ন বি এন পির সভাপতি জাহাঙ্গীর আলম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ খান এর সঞ্চালনায় সমাবেশে জেলা বি এন পির সাবেক সদস্য শাহিন বলেন মনিরুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হলে আগামী ৬ মাসের মধ্যে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। কৃষক দলের সাবেক ( বহিস্কৃত) নেতা শোয়েব মিনা বলেন বহিষ্কার করে বাকরুদ্ধ করা যাবে না।মনিরুল ইসলামের পক্ষে জনমত বেড়েছে,লোহাগড়ার জনসভা তার প্রমান।
সদর উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক ( বহিস্কৃত) মোজাহিদুর রহমান পলাশ বলেন, মাইজপাড়া ইউনিয়নে সৈরাচারের বিরুদ্ধে মিছিল করতে এসে গ্রেফতার হয়েছিলাম।জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জেল খেটেছি, রক্ত দিয়েছি,জনগণ তার ভোট যাকে খুশি তাঁকে দেবে,আগামী ১২ তারিখ আপনারা কলস মার্কায় ভোট দিয়ে বিপ্লব ঘটাবেন। স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম বলেন নির্বাচনের পর নড়াইলে কোন চাঁদাবাজ দূর্নীতিবাজের স্থান হবে না। ৫ ই আগস্টের পরে যে সব মামলা করা হয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে,আমি কলস প্রতিক নিয়ে নির্বাচন করছি, এই কলস হরি চান মল্লিকের কলস,সনাতনী ভাই বোনদের মার্কা কলস। তাই কলস প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন, এটা আমার প্রত্যাশা।
