ePaper

ধামরাইয়ে শ্রীরামপুর সুতিপাড়া গ্রামের বাৎসরিক সমাজ কল্যাণ পুরস্কার নতুন কমিটি গঠন

রবিউল করিম ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ও শ্রীরামপুর গ্রামের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি সকালে ২০২৬ তারিখে সুতিপাড়ার নান্নার রোডের এফটিসি হলরুমে অনুষ্ঠিত এই সভায় উভয় গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভার মূল লক্ষ্য ছিল গ্রাম দুটিকে একটি আধুনিক ‘মডেল গ্রাম’ হিসেবে গড়ে তোলা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ: সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সামাজিক কার্যক্রমকে গতিশীল করতে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো:সমাজ কল্যাণ পুরস্কার: প্রতি বছর সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ১০ জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হবে।শিক্ষাবৃত্তি: মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে নিয়মিত বৃত্তি প্রদানের ব্যবস্থা করা।ক্রীড়া ও বিনোদন: গ্রাম দুটির তরুণদের মাদকমুক্ত রাখতে দুটি ক্লাবের সমন্বয়ে ফ্রেন্ডলি ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের আয়োজন।পরিবেশ ও শৃঙ্খলা: স্থানীয় বাজারে কাস্টমার বান্ধব আচরণ নিশ্চিত করা, সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা।নতুন কমিটি গঠন:

উক্ত সামাজিক কার্যক্রমগুলো পরিচালনার জন্য ১০-০২-২০২৬ থেকে ০৯-০২-২০২৮ মেয়াদে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। মোঃ ইসমাইল হোসেনকে সভাপতি এবং অভিজিৎ কুমার দেবনাথকে সদস্য সচিব নির্বাচিত করে ৭ সদস্যের একটি নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ আতাউর রহমান, মোঃ শামসুর রহমান, মোঃ ফরমান আলী, মোঃ মাহবুব রহমান এবং মোঃ সাইদুর রহমান।এছাড়া এসডিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব সামছুল হক সহ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন এবং বিশিষ্ট সমাজসেবকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআইর নির্বাহী পরিচালক প্রতিষ্ঠাতা ও সিইও সামছুল হক। তিনি তার বক্তব্যে বলেন, “সামাজিক কর্মকাণ্ডে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সমাজকে সুন্দর করা সম্ভব। এই উদ্যোগ শ্রীরামপুর ও সুতিপাড়া গ্রামকে আধুনিক ও আদর্শ গ্রাম হিসেবে পরিচিত করবে।”সভায় সভাপতিত্ব করেন জনাব দেলোয়ার হোসেন। গ্রামের উন্নয়নে সবাইকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার আহ্বান জানান এবং এই কার্যক্রমে আর্থিক ও মানসিক সহায়তার আশ্বাস দেন।গ্রামের সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন এর মাধ্যমে এলাকায় বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল ও শিক্ষার মান বৃদ্ধিতে বড় পরিবর্তন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *