ePaper

ধামরাইয়ে রামরাবন গ্রামের ছিনতাইকারী ঘটনায় গ্রেফতার চার

রবিউল করিম ধামরাই প্রতিনিধি।

ঢাকার ধামরাইয়ে রামরাবন গ্রামের ধর্ষণের গুজব ছড়ানো সেই ছিনতাই কারী কান্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান। এর আগে শুক্রবার (২৩জানুয়ারি) ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে চার জনের নাম উল্লখ্য করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৪১)। ১৩ জানুয়ারি দিবাগত রাতে রামরাবন গ্রামে শান্তি মনি দাস নামে এক নারীর বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- জিয়োস চন্দ্র মনি দাস, শ্রী চরণ মনি দাস, সুভন চন্দ্র মনি দাস, দিপু চন্দ্র মনি দাস। তারা ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গতকাল রামরাবন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামি জিয়োস চন্দ্র মনি দাসের কাছ থেকে ১৫০০ টাকা, শ্রী চরণের কাছ থেকে ২২৫০ টাকা, শুভনের কাছ থেকে ২৩২০ টাকা ও দিপু চন্দ্র মনি দাসের কাছ থেকে ২৫৬০ টাকাসহ সর্বমোট ৮,৬৩০ টাকা উদ্ধার করা হয়। তদন্তে তারা এই ঘটনায় জড়িত বলে জানা যায়। এরমধ্যে শ্রী চরণের বিরুদ্ধে ধামরাই থানায় পূর্বের মাদক মামলা রয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, রামরাবন এলাকার ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে তদন্ত ও অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। এর আগে, ছিনতাইয়ের এ ঘটনায় কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়, সেখানে স্বামীকে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে ফ্যাক্ট চেকার গণমাধ্যম দ্য ডিসেন্টের অনুসন্ধানে জানা যায়, সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *