ePaper

দেড় মাসেও সন্ধান মেলেনি মেয়ের-অন্যের দ্বারে দ্বারে ঘুরছে সন্তান হারা মা-বাবা

মো. ফরিদুল ইসলাম (মানিকগঞ্জ) সাটুরিয়া

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ খাশের চর গ্রামের সিরাজুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া আক্তার (১৬) হরগজ বাজার হতে হারিয়ে যায়। গত ১৪ (আগষ্ট) একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হরগজ বাজারে আসেন। তারপর থেকে বাড়ী ফিরে যায় নি। এ বিষয়ে সাটুরিয়া থানায় সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের দেড়মাস অতিবাহিত হলেও মেয়ের সন্ধান না পেয়ে গতকাল সোমবার দুপুর ২ ঘটিকার সময় সাটুরিয়া ডাক বাংলোতে সংবাদ সম্মেলন করে মেয়ের সন্ধানের আর্তি জানান। কান্না জড়িত কন্ঠে সিরাজুল ইসলাম বলেন, দেড় মাসেও পুলিশ আমার মেয়ের সন্ধান এনে দিতে পারে নি। আমার মেয়ের সন্ধান এনে দিন, সে জীবিত না মৃত আছে আমাকে একটু জানান। সুমাইয়া আক্তারের মা নিলুফা ইয়াসমিন কান্না জড়িত কন্ঠে আকুতি করে বলে ৪৫ দিন যাবত আমার মেয়ে নিখুজ আমি আমার মেয়ের সন্ধান চাই, আমার মেয়েকে ফিরে পাওয়ার ব্যাপারে এখন অব্দি সাটুরিয়া থানা পুলিশের কাছ থেকে কোন সহযোগিতা পায়নি। এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে উপ পরিদর্শক রায়হান কে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত কাজ অব্যাহত আছে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11076,8414,5873) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *