স্টাফ রিপোর্টার ॥ দুর্বৃত্তদের হামলায় সদর হাসপাতালের ডোম পাগলা মিজান (৩৫) আহত হয়েছে। শুধু তাই নয় তারা তার হাত-পা বেধে হাসপালের কক্ষে আটকে রাখে। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। নতুবা তারা তাকে মেরে ফেলতো। গতকাল সোমবার দপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, পাগলা মিজান পুলিশের সাথে বিভিন্ন পচা ও গলিত লাশ উদ্ধার করে মর্গে আনে। সে গুলো ময়ানতদন্ত শেষে পরিবারের জিম্মায় দেয়া হয়। এতে করে কতিপয় লোক তার ওপর ক্ষিপ্ত হয়। গতকাল ওই সময় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে পিটিয়ে আহত করে আটকে রাখে। ঘটনার পর সেনাবাহিনীর দুইটি ইউনিট হাসপাতালে অভিযান চালায়। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে ওসি আলমগীর কবির জানান, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।
Related News
শ্রীমঙ্গলে পরিত্যক্ত শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার নাগরিক সমাজ
- Nabochatona Desk
- February 23, 2025
- 0
মো. আফজল হোসেইন (শ্রীমঙ্গল প্রতিনিধি) শ্রীমঙ্গলের প্রাণকেন্দ্রে অবস্থিত পরিত্যক্ত শিশু উদ্যান এবং দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকা পাবলিক লাইব্রেরি পুনরুদ্ধারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় নাগরিক […]
কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সন্মেলন অনুষ্ঠিত
- Nabochatona Desk
- April 13, 2025
- 0
রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার যুব বিভাগের উদ্যোগে যুব সন্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কেশবপুর পাবলিক ময়দানে উক্ত […]
ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল
- Nabochatona Desk
- July 14, 2025
- 0
সৌমিত্র সুমন(কলাপাড়া) পটুয়াখালী ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে নির্মম হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মশাল […]
