নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চুর (দাঁড়িপাল্লা প্রতীক) পক্ষে ভোটের জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
২রা ফেব্রুয়ারি সোমবার বেলা ১২টার দিকে নড়াইল সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোচর রেজিস্ট্রি অফিস এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জনসংযোগকালে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু, নড়াইল জেলা যুব ইউনিটের সভাপতি বাপ্পা বেগ, নড়াইল সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা হারুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন আহমেদসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু বলেন, “আমি দেড় বছর ধরে নড়াইল-২ আসনে নিয়মিত কাজ করছি। প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছি এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করেছি। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি জয়ের ব্যাপারে কোনো মন্তব্য করব না। তবে অন্যান্য প্রার্থীর সঙ্গে আমাদের ভোটের ব্যবধানই সবকিছু বলে দেবে। আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে সবাইকে সঙ্গে নিয়ে নড়াইলের উন্নয়নে আমার পরিকল্পনা বাস্তবায়ন করব।”
আতাউর রহমান বাচ্চু আশা প্রকাশ করে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি একটি উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ যদি ভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে প্রশাসনের সঙ্গে নিয়ে জনগণই তার উপযুক্ত জবাব দেবে। ইনশাআল্লাহ, সুষ্ঠু নির্বাচন হলে ১২ তারিখে সবাইকে সঙ্গে নিয়ে বিজয়ের মিছিলে সামিল হব।”
