ePaper

দক্ষিণখানে ককটেল বোমা বিস্ফোরণে হাতের কব্জি গেল নাজমা বেগমের

মাসুদ রহমান বিজয়

রাজধানী দক্ষিণখানের মধুবাগ প্রাণ কোম্পানি সংলগ্ন এলাকায়, আজ শনিবার আনুমানিক দুপুর ১:৩০ ঘটিকার সময় ককটেল  বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় স্থায়ী বাসিন্দা মো:কাদির এর স্ত্রী মোসাম্মৎ  নাজমা বেগম (৪৫)এর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।  সাথে থাকা ২বছর বয়সী নাতি শিশু তাহসিন চোখে আঘাত পায়। আহতর স্বামী মোঃ কাদির ও স্থানীয়দের সহযোগিতায় শেরেবাংলা নগর পঙ্গু সরকারি মেডিকেল নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে গঠনের স্থল পরিদর্শন করেন দক্ষিণখান থানা  পুলিশ। ও ৩ ঘটিকার সময় ঘটনাস্থলে আসেন দক্ষিনখান থানা ওসি শরিফুল ইসলাম,ও দক্ষিণখান, উত্তরখান জোনের এসি জনাব মোঃ নাসিম এ গুলশান।  দক্ষিনখান থানা পুলিশের ফোন কলে আনুমানিক ৪ ঘটিকার সময়  ঘটনা স্থান পরিদর্শন করেন পুলিশের ফরেন্স টিম। বিস্ফোরিত বোমার খন্ডিত অংশ উদ্ধার করা হয়, ও আর কোন আলামত  নেই বলে নিশ্চিত করেন ফরেন্স টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *