ePaper

তারেক রহমানের আগমন উপলক্ষে ফুলগাজীতে বিএনপির স্বাগত মিছিল

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে ফুলগাজীতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জানুয়ারি শনিবার বিকেলে ফুলগাজী উপজেলা বিএনপির উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফুলগাজী উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলগাজী জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) মাহমুদ মজুমদারের সঞ্চালনায় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য শামসুল হক শহীদ, যুবদল নেতা মোহাম্মদ সেলিম, ফুলগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম রসূল, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম ও মো. ফারুক, ফুলগাজী উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আব্দুররূপ রানা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদ ও যুগ্ম আহ্বায়ক মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আলিম বাবু, ছাত্রনেতা জাহিদ হোসেন জীবনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *