ePaper

তথ্যবিবরণী নম্বর: ৩২৯৯-সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা


মির্জা সিনথিয়া

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আজ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মন্ত্রী এসব নির্দেশনা দেন।মন্ত্রী সিলেটের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়েও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। প্রশাসনকে জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়া, সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মন্ত্রীর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র‍্যাব এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *