ePaper

ঢাকা ২০ আসনে ১৪৭ টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

রবিউল করিম ধামরাই প্রতিনিধি

?জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। ঢাকা ২০ আসনের ১৪৭ টি কেন্দ্রে এসব সামগ্রী পাঠানো হয়। সকাল সাড়ে ১১ টা থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর শুরু হয়। এ আসনের ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৭ টি ভোট কেন্দ্রে যায় এসব সরঞ্জাম।ঢাকা -২০ আসন ধামরাইয়ে মোট ভোটার – ৩৭৬৬৩৯ জন ,এর মধে?্য পুরুষ ভোটার – ১৮৭৮৩৫ জন , মহিলা ভোটার -১৮৮৮০২ জন ,তৃতীয় লিঙ্গ ভোটার -২ জন, ঢাকা ২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনকে কেন্দ্র করে – ৯ প্লাটুন সেনাবাহিনী, ৩ প্লাটুন বিজিবি, পুলিশের ১৫ টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ৫টি স্ট্যান্ডবাই ফোর্স, র?্যাবের ২টি স্ট্রাইকিং ফোর্স, ১৯১১ জন আনসার মোতায়েন থাকবে। এছাড়া মাঠে দায়িত্ব পালন করবে, ০৭জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কেন্দ্রে গুলোতে সিসি ক্যামেরা স্থাপন সহ নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *