এম.এ আজিজ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন ২নং আখানগর ইউনিয়নের যুগিপাড়া গ্রামের গাঠি ইসলামের বাড়িতে আগুনে পুড়ে ৪টি গরুর মৃত্যু হয়। জানা গেছে গরু ঘরে মশার কয়েল এর আগুনে থেকে সূত্রপাত হয়ে রবিবার রাত আনুমানিক ২:০০ ঘটিকার সময় আগুন লেগে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়, মুরগি, হাঁস, ছাগলসহ প্রায় ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকার মতো ক্ষতি সাধন হয়। গাঠি ইসলাম সব কিছু হারিয়ে নিঃশ্ব হয়ে গেছেন। এই ব্যাপারে ২নং আখানগর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি কাজী হাফেজ মজিবর রহমান বলেন, গাঠি ইসলামের সবকিছু পুড়ে যায়ওয়া সে এখন প্রায় নিঃশ্ব হয়ে পথে বসেছেন। তাই সরকারি থেকে তাকে আর্থিক সাহায্য প্রদান করলে সে ভীষণ ভাবে উপকৃত হইবে।
