এম.এ আজিজ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলাধীন বিভিন্ন সেমাই ফ্যাক্টরীর মালিকগণ অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই তৈরি করা হচ্ছে। যা মানুষের মানবদেহে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে। সরজমিনে ঘুরে দেখা গেছে বালিয়াডাঙ্গী মা বেকারী, লিলি বেকারী, জাহিদ বেকারীসহ আরও অনেক বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছে যা দেখার কেউ নাই। ঠাকুরগাঁও বিসিক শিল্প এলাকায় ভোক্তা অধিদপ্তর অভিযান চালালে প্রায় ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকার মতো জরিমানা করা হয়। কিন্তু বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিদপ্তর অভিযান না করায় বেপরোয়া ভাবে বেকারীগুলো অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপন্ন করিতেছে। ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট গোলাম ফেরদৌস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্যানেটারী ইন্সপেক্টর ফরিদা বেগম-এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্যার ব্যস্ততার কারণে অভিযান করা হচ্ছে না। কয়েকদিনের মধ্যে অভিযান পরিচালনা করা হবে।
