ePaper

টাঙ্গাইলে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষকে গণপিটুনি,পরে পুলিশ হেফাজতে উদ্ধার

এস,এম আতোয়ার টাঙ্গাইল

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ভায়টা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক রিয়াজুল ইসলামের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের গুরুতর অভিযোগ উঠেছে। রবিবার (৩০ আগস্ট, ২০২৬) রাতে অভিযুক্ত শিক্ষককে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা অবস্থায় স্থানীয় জনতা হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। জনতার আক্রোশ থেকে প্রাণ বাঁচাতে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা সংলগ্ন একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন। স্থানীয়রা জানান, উক্ত শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার সুরাহার লক্ষ্যে স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠক অনুষ্ঠানের কথা ছিল। তার আগেই তিনি আবারও একই ধরণের ঘটনা ঘটালে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে ব্যাপক উত্তেজনা ও হট্টগোল বিরাজ করলে খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ, রিজার্ভ পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত উপস্থিত হন।  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন দীর্ঘ চোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত রিয়াজুল ইসলামকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

এ অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কার জনক ঘটনায় সমগ্র এলাকায় তীব্র ক্ষোভ ও ব্যাপক চাঞ্চল্যের সৃি হয়েছে। ভুক্তভোগী শিশুদের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের সর্বোচ্চ ও দৃান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।