ePaper

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর

জামালপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইউসুপ আলী মহোদয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়; জনাব ডাঃ মোঃ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুর।

এছাড়াও সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং আসন্ন সময়ের নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্ট সচেতনতা বৃদ্ধি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *