ePaper

জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনের মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন

 মোঃ রুহুল আমিন রাজু জামালপুর

অদ্য ৮ এপ্রিল রোজ বুধবার  ২০২৬ খ্রি. জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয় মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং উপস্থিত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা ও সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং কাজের গতি ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এর পূর্বে, পুলিশ সুপার মহোদয় মেলান্দহ থানায় পৌঁছালে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবায়দুর রহমান তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে, তিনি ইসলামপুর থানা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন। এসময়ও তিনি দায়িত্ব পালনে গতিশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জামালপুর এবং মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *