ePaper

ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান : বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

সাহেদ চৌধুরী ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪ বিজিবি)। অভিযানে প্রায় সাড়ে ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর একটি চৌকস টহল টীম গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী মোকামিয়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৩ হাজার ২৫০ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ দমনে আমাদের গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *