মাকসুদ আলম সোনাইমুড়ী -চাটখীল নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলার ইবনে সিনা হাসপাতলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা কালে উঠে এসেছে এক ভয়ঙ্কর ঘটনা তথ্য,গত তিন মাস থেকে ডাক্তার ছাড়াই হাসপাতালটা পরিচালিত হচ্ছে, অভিযান পরিচালনাকালে ল্যাব টেকনিশিয়ান তার কোন সার্টিফিকেট দেখাতে পারেনি, অপারেশন থিয়েটারে ক্যাথেটার সহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিসের কোনটারই মেয়াদ ছিল না, ব্যবস্থাপত্রে ডাক্তারের স্বাক্ষর থাকলেও তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তিন মাস থেকে তিনি ওই হাসপাতালে আসেন না। ঘটনার বাস্তবতায় মোবাইল কোর্টের সাথে সম্পৃক্ত সবাই হতভম্ব হয়ে যান।সাধারণ মানুষ ও বিহ্বল পরে হাসপাতালটির পরিচালক ফিরোজ আলম সুমনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তালা মেরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপরে ইউনাইটেড হাসপাতাল অভিযান চালানো হলে মূল্য তালিকা প্রদর্শিত না হওয়ায় হাসপাতালটিতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন? চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডাঃশহিদুল আহমেদ নয়ন, স্যানিটারি ইন্সপেক্টর (এমওডি) ডাঃ আলী আকবর সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত শহিদুল আহমেদ নয়ন বলেন,স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, আজকে আমরা দুটি হাসপাতালে অভিযান করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে সর্বসময়, কোন হাসপাতালে দুরবস্থা জানা থাকলে আপনারাও আমাদেরকে ইনফরমেশন দিন।
