ePaper

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ২২ লাখ টাকার ১০টি ভারতীয় গরু জব্দ

জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। আজ সোমবার (০২ মার্চ) সকালে পরিচালিত এসব অভিযানে মোট ১০টি গরু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির বিশেষ টহলদল সোমবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এর মধ্যে সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে চরবাগডাঙ্গা বিওপি ৮টি গরু জব্দ করে। অন্যদিকে, সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে বাখেরআলী বিওপি ২টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত গরুগুলো ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। উল্লেখ্য যে, বিদায়ী ফেব্রুয়ারি মাসেও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করেছিল ৫৩ বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *