ePaper

চট্টগ্রাম জোরারগঞ্জ মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ সহ ২ জন আটক, কাভার্ড ভ্যান গাড়ি জব্দ

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম  হতে কাভার্ড ভ্যান গাড়ি যোগে মাদকদ্রব্য(গাঁজা) নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১১ এপ্রিল ২০২৬ ইং তারিখ আনুমানিক সকাল ১৯৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন রামগড় রোডস্থ করের হাট সায়মন ফিলিং স্টেশন এর বিপরীত পাশে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা স্থাপন করে গাড়িটির জন্য অপেক্ষা করতে থাকে। চেকপোস্ট চলাকালে গাড়িটি উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে দুইজন ব্যাক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা অভিযুক্ত বেলাল হোসেন (৩৫), পিতা-চৌধুরী মিয়া, সাং-শালুকিয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা,  আব্দুল রাজ্জাক (৪৫) পিতা- রঙ্গু  মিয়া, সাং-শুভপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাদের আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে কাভার্ড ভ্যান গাড়িটির পিছনে সুকৌশলে পলিথিন দ্বারা মোড়ানে অবস্থায় ৬০ কেজি মাদক দ্রব্য (গাঁজা) উদ্ধারসহ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা এবং মাদক দ্রব্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান গাড়িটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ  থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *